Terms & Conditions

(সম্মানিত সেলস এন্ড মার্কেটিং প্রফেশনালদের জন্য নীতিমালা)

🔷 ১. যোগ্যতা ও অভিজ্ঞতা
সেলস ও মার্কেটিং ক্ষেত্রে প্রাসঙ্গিক অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতা থাকা আবশ্যক।

🔷 ২. দায়িত্ব ও জবাবদিহিতা
প্রতিষ্ঠানের Sales & Marketing বিভাগের তত্ত্বাবধানে থেকে বিজনেস ডেভেলপমেন্ট, সেলস ও মার্কেটিং সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

🔷 ৩. কমিশন কাঠামো
নেক্সট কমিউনিটি লিমিটেড-এর নির্ধারিত সিস্টেম অনুযায়ী সেলস ও পারফরম্যান্সের ভিত্তিতে কমিশন প্রদান করা হবে।

🔷 ৪. সার্ভিস চার্জ নীতি
যেকোনো ইনকাম উত্তোলনের ক্ষেত্রে ৫% সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

🔷 ৫. টার্গেট ও পারফরম্যান্স
নির্ধারিত মাসিক টার্গেট না থাকলেও, মার্কেটিং বিভাগ কর্তৃক নির্ধারিত সিজনাল টার্গেটসমূহকে গুরুত্বসহকারে গ্রহণ করে তা অর্জনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। 

🔷 ৬. নৈতিকতা ও দৃষ্টিভঙ্গি
প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে সততা, হালাল ব্যবসা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে—যেখানে নিজে সফল হওয়ার পাশাপাশি অন্যদের সফলতাও নিশ্চিত করা হবে।

🔷 ৭. ক্যারিয়ার গ্রোথ / র‍্যাংকিং
সেলস পারফরম্যান্সের মাধ্যমে প্রতিষ্ঠানের নির্ধারিত পদবী ও র‍্যাংক অর্জনের সুযোগ থাকবে।

🔷 ৮. অ্যাক্টিভিটি রিকোয়ারমেন্ট
প্রতিষ্ঠান থেকে যেকোনো ইনকাম গ্রহণের জন্য প্রতি মাসে ন্যূনতম ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী পণ্য/সেবা ক্রয় করতে হবে।

🔷 ৯. কর্মঘন্টা ও সময় ব্যবস্থাপনা
কর্মদিবস সপ্তাহে ৭ (সাত) দিন বিবেচিত হবে এবং কর্মঘন্টা ও সাপ্তাহিক ছুটি নির্দিষ্ট নয়; কাজের প্রয়োজন অনুযায়ী সময় ব্যবস্থাপনা করতে হবে।

🔷 ১০. প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ
প্রতিটি প্রফেশনালকে সর্বদা প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী সকল কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

🔷 ১১. আইনগত বাধ্যবাধকতা
প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী বা নীতিমালা বহির্ভূত কোনো কার্যক্রমে জড়িত হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রফেশনাল হিসেবে দায়িত্ব পালনকালীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো প্রকার আইনি পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না।

🔷 ১২. অব্যাহতি নীতি।
উভয় পক্ষ পারস্পরিক নোটিশ প্রদানের মাধ্যমে দায়িত্ব হতে অব্যাহতি দিতে বা গ্রহণ করতে পারবে।

🔷 ১৩. হস্তান্তর প্রক্রিয়া
দায়িত্ব হতে অব্যাহতি নেওয়ার পূর্বে সকল হিসাবপত্র, সরঞ্জাম ও অফিস-সংক্রান্ত কাগজপত্র যথাযথভাবে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে ছাড়পত্র গ্রহণ করতে হবে।

🔷 ১৪. অনিয়মজনিত ব্যবস্থা
বিনা নোটিশে বা যথাযথ ছাড়পত্র ব্যতীত দায়িত্ব ত্যাগ করলে প্রতিষ্ঠান প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
🌿 বিশেষ দ্রষ্টব্যঃ-
আমরা একটি ইতিবাচক, নৈতিক ও টেকসই প্ল্যাটফর্ম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
যেকোনো সমস্যা বা জটিলতা পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা হবে—ইনশাআল্লাহ।